Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

আন্তর্জাতিক
১২:০৪ অপরাহ্ণ, ৫ জুলাই ২০১৯

আজ জয় পেলে নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ

আইসিসি বিশ্বকাপের লিগপর্বের শেষ ম্যাচে আজ শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যদিও ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। কেননা, এরই মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে সেমিফাইনালে উঠার স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের। তারপরও পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে জয় পেলে নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ। এখন পর্যন্ত বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি তিনটি করে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। এবার এরই মধ্যে […]

আজ জয় পেলে নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
১ মিনিটে পড়ুন |

আইসিসি বিশ্বকাপের লিগপর্বের শেষ ম্যাচে আজ শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যদিও ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। কেননা, এরই মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে সেমিফাইনালে উঠার স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের। তারপরও পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে জয় পেলে নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ।

এখন পর্যন্ত বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি তিনটি করে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। এবার এরই মধ্যে ধরা দিয়েছে তিনটি জয়। শুক্রবার পাকিস্তানকে হারাতে পারলে বিশ্বকাপের এক আসরে নিজেদের সর্বোচ্চ চারটি ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়বে টাইগাররা।
শুধু তাই নয়! বাংলাদেশ যদি পাকিস্তানের বিপক্ষে আজ জয় পায় অন্যদিকে শনিবার শ্রীলঙ্কা যদি ভারতের বিপক্ষে হেরে যায় তাহলে পয়েন্ট টেবিলে পাঁচে থাকা নিশ্চিত হয়ে যাবে মাশরাফিদের।

সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণ না হলেও ইংল্যান্ডের বৈরী কন্ডিশনে বিশ্বকাপের পঞ্চম সেরা দল হতে পারলে সেটাও হবে বাংলাদেশের জন্য বড় অর্জন।

সবচেয়ে বড় কথা, পাকিস্তানকে হারাতে পারলে ক্রিকেটের সবচেয়ে অভিজাত মঞ্চ থেকে মাথা উঁচু করে বিদায় নিতে পারবে বাংলাদেশ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com