Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

Uncategorized
১০:০০ অপরাহ্ণ, ৪ জুলাই ২০১৯

এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না: জিএম কাদের

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি জানিয়েছেন, তিন দিন ধরে সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী শারীরিক উন্নতি হচ্ছে না পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের। তবে, সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে […]

এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না: জিএম কাদের
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
২ মিনিটে পড়ুন |

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি জানিয়েছেন, তিন দিন ধরে সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী শারীরিক উন্নতি হচ্ছে না পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের। তবে, সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে বিশ্বমানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক সর্বশেষ অবস্থা গণমাধ্যমকে ব্রিফিং করেন গোলাম মোহাম্মদ কাদের এমপি।

জিএম কাদের বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা দেশী-বিদেশী বিশেষজ্ঞদের সাথে আলাপ-আলোচনা করেই পল্লীবন্ধুর চিকিৎসা দিচ্ছেন। সিএমএইচ’র চিকিৎসকরা মনে করলেই পল্লীবন্ধুকে বিদেশ নেয়া হবে অথবা, বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকা হবে। তিনি বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের সিদ্ধান্তেই পল্লীবন্ধুর চিকিৎসা চলছে।

এসময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি আরও বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের ফুসফুসের সংক্রমণ প্রত্যাশা অনুযায়ী কমছে না। প্রয়োজন অনুযায়ী কিডনি কাজ করছে না, এ কারণে তার শরীরে কিছুটা পানি জমেছে। কিন্তু সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে চিকিৎসা দিতে। তিনি বলেন, পল্লীবন্ধুকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

আগামীকাল শুক্রবার দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

এসময় প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. মো. নুরুল আজাহার, সম্পাদক মন্ডলীর সদস্য মো. বেলাল হোসেন, মঞ্জুরুল হক, এম.এ. রাজ্জাক খান, জাকির হোসেন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

২ মাস আগে
Uncategorized

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com