Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
২:৪৭ অপরাহ্ণ, ১ জুন ২০১৯

পুলিশের অভিযানে কুলাউড়ার অপহৃত স্কুল শিক্ষার্থীকে শ্রীমঙ্গল থেকে উদ্ধার

ছয়ফুল আলম সাইফুলঃ পুলিশের অভিযানে কুলাউড়ার চতুর্থ শ্রেণীর অপহৃত স্কুল শিক্ষার্থীকে শ্রীমঙ্গল থেকে উদ্ধার। বৃষ্টিতে ভিজে অপহরণের চার ঘন্টার মাথায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ইছবপুর এলাকার পরিত্যক্ত একটি বাড়ি থেকে মাহাদি অমি নামে চতুর্থ শ্রেণীর এক অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করেছেন মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো.রাশেদুল ইসলাম। এসময় ৩ অপহরণকারীকে আটক করা হয়। আজ শনিবার […]

পুলিশের অভিযানে কুলাউড়ার অপহৃত স্কুল শিক্ষার্থীকে শ্রীমঙ্গল থেকে উদ্ধার
ছয়ফুল আলম সাইফুলঃ
২ মিনিটে পড়ুন |

ছয়ফুল আলম সাইফুলঃ পুলিশের অভিযানে কুলাউড়ার চতুর্থ শ্রেণীর অপহৃত স্কুল শিক্ষার্থীকে শ্রীমঙ্গল থেকে উদ্ধার।

বৃষ্টিতে ভিজে অপহরণের চার ঘন্টার মাথায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ইছবপুর এলাকার পরিত্যক্ত একটি বাড়ি থেকে মাহাদি অমি নামে চতুর্থ শ্রেণীর এক অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করেছেন মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো.রাশেদুল ইসলাম। এসময় ৩ অপহরণকারীকে আটক করা হয়।
আজ শনিবার ভোররাতে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ইছবপুর এলাকার পরিত্যক্ত একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়।

পুলিশের হাতে আটক ৩ অপহরণকারী –

আটককৃত হলেন, কুলাউড়া পৌর শহরের জয়পাশা আবাসিক এলাকার শাহজাহান মিয়ার ছেলে হৃদয় আহমেদ(২৭),সিলেট জেলার বিয়ানী বাজার মোল্লাপুর গ্রামের মৃত নিজাম আহমদের ছেলে রেদোয়ান আহমেদ (২৭) ও কুলাউড়া উপজেলার দানাপুর গ্রামে মৃত তবারক আহমদের ছেলে কামরুল ইসলাম (১৭।
অপহৃত মাদাদী অমি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মো. আব্দুল হাসিমের ছেলে। বর্তমানে পৌর শহরের মাগুরায় বসবাস করছেন। সে অঙ্কুর কিন্ডার গার্ডেন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে কুলাউড়া থানা মসজিদে নামাজ শেষে বের হওয়ার পর মাহাদি অমি নামে শিশুকে অপহরণ করে নিয়ে যায় অপহরনকারী । এর পর পরিবাবের কাছে দুই লাখ টাকা মুক্তিপন দাবি করে অপহরণকারী। ঘটনার পর-পর রাতেই ঝড়-বৃষ্টির মাঝে অভিযানে নামে পুলিশ।

শ্রীমঙ্গল থেকে উদ্ধার অপহৃত শিশু

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.রাশেদুল ইসলামের নেতৃত্বে ও কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান,ওসি- তদন্ত সঞ্জয় চক্রবর্তী গোপন সংবাদের ভিত্তিতে এবং মোবাইল ট্রাকিংয়ের করে হাওরের মাঝে ঝড়-বৃষ্টিতে ভিজে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এ অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।


মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.রাশেদুল ইসলাম আজ শনিবার ভোরবেলা এতথ্য নিশ্চিত করেন। অপহৃত ওই শিশুকে উদ্ধার করে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আটকদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com