Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
৯:৪২ অপরাহ্ণ, ১৯ মে ২০১৯

গজারিয়ায় গুলির আঘাতে আরমান ৫ দিন পর নিহত এলাকায় শোকের মাতম

গজারিয়া থেকে আখিঁ আক্তারঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ অস্ত্রধারীদের গুলির আঘাতে আহত আরমান ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিহত হয়েছে । নিহত আরমানের মা- জাহানারা বেগম বলেন আমার এক মাত্র ছেলে আরমানকে বুকে গুলি করে এবং হাতে ককটেল ফাটিয়ে হত্যা করেছে অস্ত্রধারীরা। গত সোমবার আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন […]

গজারিয়ায় গুলির আঘাতে আরমান ৫ দিন পর নিহত এলাকায় শোকের মাতম
গজারিয়া থেকে আখিঁ আক্তারঃ
২ মিনিটে পড়ুন |

গজারিয়া থেকে আখিঁ আক্তারঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ অস্ত্রধারীদের গুলির আঘাতে আহত আরমান ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিহত হয়েছে ।
নিহত আরমানের মা- জাহানারা বেগম বলেন আমার এক মাত্র ছেলে আরমানকে বুকে গুলি করে এবং হাতে ককটেল ফাটিয়ে হত্যা করেছে অস্ত্রধারীরা। গত সোমবার আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রেখে ৭০ ব্যাগ রক্ত দেয়া হয়েছে আরমানকে। অজ্ঞান হ্ওয়ার পর আর জ্ঞান ফিরাতে পারেনি চিকিৎসকরা। গত সোমবার সকালে ইসমানিরচর গ্রামে জসীম মিয়ার ছেলে আরমান গুলি বিদ্ধ হয়ে আহত ছিল। ৫ দিন চিকিৎসাধীন থেকে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হয় আরমান । একই দিন বিকালে নিহত আরমানের নিজ গ্রামে জানাজা নামাজ শেষে দাফন করা হবে তার লাশ।গজারিয়া থানা ইনচার্জ হারুন অর রশিদ জানান ঘটনার পর থেকে নারী পুরুষ মিলে ১০ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। গ্রেফতার অব্যাহত রয়েছে। অপর দিকে বৃহস্পতিবার রাতে উপজেলার টেংগারচর গ্রামে মৃত আরশাদ আলীর ছেলে মোঃ জাকির হোসেনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত জাকির হোসেনের বড় ভাই আওলাদ হোসেন জানান একই গ্রামের নজরুল ইসলামের ছেলে রোবেল,রাসেল এবং রিপন, রায়হানের ছেলে শাকিব,রাকিব,নুর মোহাম্মদের ছেলে নুরুজ্জামান,কামরুলসহ ৮ থেকে ১০ জন যুবক দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে তার ভাই জাকিরকে । বিষয়টি গজারিয়া থানার অফিসার ইনচার্জকে মোখিকভাবে জানিয়েছে। আহত জাকির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com