Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
৮:৪৮ অপরাহ্ণ, ৩ মে ২০১৯

শরীফপুরে মোবাইলে জোরে কথা বলাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম

কুলাউড়ায় মোবাইলে জোরে কথা বলাকে কেন্দ্র করে জুয়েল মিয়া ও তাঁর বন্ধু জাকির আহমদ মিলে (জুয়েলের) চাচাতো ভাই সোহেল মিয়া (২৪) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। শুক্রবার ৩ মে বিকেল ৫টার দিকে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের ইটারঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, বৃহস্পতিবার রাতে শরীফপুর ইউনিয়নের ইটাঘাট বাজার ওই এলাকায় কাইয়ূম […]

শরীফপুরে মোবাইলে জোরে কথা বলাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম
১ মিনিটে পড়ুন |

কুলাউড়ায় মোবাইলে জোরে কথা বলাকে কেন্দ্র করে জুয়েল মিয়া ও তাঁর বন্ধু জাকির আহমদ মিলে (জুয়েলের) চাচাতো ভাই সোহেল মিয়া (২৪) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে।

শুক্রবার ৩ মে বিকেল ৫টার দিকে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের ইটারঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে শরীফপুর ইউনিয়নের ইটাঘাট বাজার ওই এলাকায় কাইয়ূম মিয়ার ছেলে সোহেল মিয়ার সাথে মোবাইলে জোরে কথা বলা নিয়ে একই এলাকার রইছ আলীর ছেলে জাকির আহমদের হাতাহাতি ও বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি ওই সময় মিমাংসা করা হয়।

শুক্রবার বিকেল ৫টার দিকে ইটাঘাট বাজারে জাকির ও তাঁর বন্ধু (সোহেলের চাচাতো ভাই) মতিন মিয়ার ছেলে জুয়েল মিলে সোহেলের ওপর হামলা চালায়। এসময় তাদের মধ্যে ধ্বস্তাধস্তির একপর্যায়ে জুয়েল ও জাকির সোহেলকে দা দিয়ে কোপাতে থাকে। দায়ের কুপে সোহেলের দু’পায়ের রগ ও মাথায় মারাত্মক জখম হয়। স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসকরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com