Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
১১:২৫ অপরাহ্ণ, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

কমলগঞ্জে ৫ টি ট্রান্সফরমার চুরি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫টি গ্রাম থেকে ৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দুর্বৃত্তরা এগুলো চুরি করে নিয়ে যায়। এতে করে ৫টি গ্রাম ৫দিন ধরে অন্ধকারে নিমজ্জিত। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি রোববার গভীর রাতে কমলগঞ্জ পৌরসভার […]

কমলগঞ্জে ৫ টি ট্রান্সফরমার চুরি
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
১ মিনিটে পড়ুন |

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫টি গ্রাম থেকে ৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দুর্বৃত্তরা এগুলো চুরি করে নিয়ে যায়। এতে করে ৫টি গ্রাম ৫দিন ধরে অন্ধকারে নিমজ্জিত। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি রোববার গভীর রাতে কমলগঞ্জ পৌরসভার নছরতপুর, গোপালনগর ও নাগড়া গ্রাম থেকে ১০ কেভি ক্ষমতাসম্পন্ন দুইটি ও ১৫ কেভি ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার চুরি করে। অপর দিকে ১৭ ফেব্রুয়ারি জাঙ্গালীয়া ও কামারছড়া গ্রাম থেকে ১০ ও ১৫ কেভি ক্ষমতাসম্পন্ন দুটি ট্রান্সফরমার চুরি হয়। আলাপকালে গোপালনগর গ্রামের গ্রাহক জহিরুল ইসলাম জানান, এখানে নতুন ট্রান্সফরমার স্থাপন করতে সব মিলিয়ে এক লাখ ৯০ হাজার টাকা ব্যয় হবে। তিনদিন ধরে গ্রাম তিনটি অন্ধকারে রয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল কার্যালয়ের এজিএম মো: উবাদুল হক বলেন, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা করা হয়েছে। ট্রান্সফরমার চুরির রোধে আমরা মাইকিং করেছি তার পর সংঘবদ্ধ চক্র ট্রান্সফরমার চুরি করছে। গ্রাহকরা ট্রান্সফরমার মুল্য গ্রাহকরা পরিশোধ করতে হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com