Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
১১:৫৯ পূর্বাহ্ণ, ১১ ফেব্রুয়ারি ২০১৯

ট্রাক এবং প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

খুলনা সদরের লবণচরায় সিমেন্টবোঝাই ট্রাক এবং প্রাইভেটকার সংঘর্ষে নিহত পাঁচজনই ছাত্রলীগ ও যুবলীগ নেতা ছিলেন। তারা হলেন- গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, সদর যুবলীগের সহসভাপতি সাদিকুল আলম, জেলা ছাত্রলীগের উপসম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, জেলা ছাত্রলীগের সহসম্পাদক সাজু আহমেদ এবং জেলা ছাত্রলীগের সদস্য অনিমুল ইসলাম গাজী। এদের মধ্যে গাড়ি চালাচ্ছিলেন সাদিকুল। রোববার রাত […]

ট্রাক এবং প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ
১ মিনিটে পড়ুন |

খুলনা সদরের লবণচরায় সিমেন্টবোঝাই ট্রাক এবং প্রাইভেটকার সংঘর্ষে নিহত পাঁচজনই ছাত্রলীগ ও যুবলীগ নেতা ছিলেন।

তারা হলেন- গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, সদর যুবলীগের সহসভাপতি সাদিকুল আলম, জেলা ছাত্রলীগের উপসম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, জেলা ছাত্রলীগের সহসম্পাদক সাজু আহমেদ এবং জেলা ছাত্রলীগের সদস্য অনিমুল ইসলাম গাজী। এদের মধ্যে গাড়ি চালাচ্ছিলেন সাদিকুল।

রোববার রাত সাড়ে ১০টার দিকে সড়কের লবণচরা থানার সামনে খাজুরবাগান এলাকায় দুর্ঘটনায় নিহত হন তারা।

লবণচরা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খুলনা থেকে প্রাইভেটকারটিতে ওই পাঁচজন রূপসার দিকে যাচ্ছিল। এ সময়ে রূপসা বাইপাস সড়কে খুলনার দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকটির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে প্রাইভেটকারে থাকা ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতা ঘটনাস্থলেই মারা যান।

রাতেই নিহতদের মরদেহ গোপালগঞ্জ পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়েছেন।

জে/

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com