দেশদিগন্ত নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিলে সিটি সেন্টার থেকে বিপুল পরিমাণ টাকাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আলী হায়দারকে আটক করা হয়। র্যাব সূত্রে জানা যায়, আলী হায়দার আমদানি-রফতানি ও ঠিকাদারি কোম্পানি ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। তার কাছে প্রায় আট কোটি টাকা এবং ১০ কোটি টাকার চেক পাওয়া গেছে। টাকার সঙ্গে তারেক রহমানের […]
দেশদিগন্ত নিউজ ডেস্ক:
রাজধানীর মতিঝিলে সিটি সেন্টার থেকে বিপুল পরিমাণ টাকাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আলী হায়দারকে আটক করা হয়। র্যাব সূত্রে জানা যায়, আলী হায়দার আমদানি-রফতানি ও ঠিকাদারি কোম্পানি ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। তার কাছে প্রায় আট কোটি টাকা এবং ১০ কোটি টাকার চেক পাওয়া গেছে। টাকার সঙ্গে তারেক রহমানের ছবি সম্বলিত এক বিএনপি নেতার লিফলেটও উদ্ধার করা হয়।
র্যাব সদর দফতরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, আলী হায়দার টাকা ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টায় ছিলেন। আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয়সহ বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||