Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
৭:০৫ অপরাহ্ণ, ২৪ ডিসেম্বর ২০১৮

কুলাউড়া থানার রাউৎগাঁও ইউনিয়নে সুলতান মনসুরের হাতে ৩ এস আই আহত

দেশদিগন্ত নিউজ ডেস্ক:  ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর হাতে লাঞ্চিত হয়েছেন কুলাউড়া থানার ৩ জন এস আই। আহতরা হলেন কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার (৩৩), রিয়াদুল ইসলাম (২৮), নিরঞ্জন ইসলাম (৩৫)। ২৪ ডিসেম্বর সোমবার দুপুরে ধানের শীষের মোটর সাইকেল র‌্যালীতে পুলিশ বাধা দিলে সুলতান মনসুর গাড়ী থেকে নেমে এসআই জহিরুল ইসলাম তালুকদার […]

কুলাউড়া থানার রাউৎগাঁও ইউনিয়নে সুলতান মনসুরের হাতে ৩ এস আই আহত
দেশদিগন্ত নিউজ ডেস্ক:
২ মিনিটে পড়ুন |

দেশদিগন্ত নিউজ ডেস্ক:  ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর হাতে লাঞ্চিত হয়েছেন কুলাউড়া থানার ৩ জন এস আই। আহতরা হলেন কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার (৩৩), রিয়াদুল ইসলাম (২৮), নিরঞ্জন ইসলাম (৩৫)। ২৪ ডিসেম্বর সোমবার দুপুরে ধানের শীষের মোটর সাইকেল র‌্যালীতে পুলিশ বাধা দিলে সুলতান মনসুর গাড়ী থেকে নেমে এসআই জহিরুল ইসলাম তালুকদার এর গালে চড় তাপ্পড় মেরে চিৎকার করে বলতে থাকেন আমি কে আমাকে কি চিনিসনা? এসময় সুলতান মনসুরের হাতে অপর দুইজন এস আই রিয়াদুল ইসলাম, নিরঞ্জন ইসলাম আহত হন। সোমবার বেলা আড়াইটায় সুলতান মোহাম্মদ মনসুর, নওয়াব আলী আব্বাছ খাঁন ও রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল এর নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের লালপুর এলাকায় ধানের শীষের সমর্থনে মোটর সাইকেল শোডাউন নিয়ে বের হয়। এসময় পুলিশ শোডাউনে বাঁধা দিলে সুলতান মনসুরের সমর্থকরা ৭টি মোটরসাইকেল ভাঙ্চুর করে। এলাকায় তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলেও বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিজিবি ঘটনাস্থলে যায়। আহত পুলিশ সদস্যরা বর্তমানে কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন।
কুলাউড়া থানার এস আই জহিরুল ইসলাম তালুকদার বলেন, সুলতান মনসুর স্যার ও তাঁর পিএস বিষয়টি মিটমাট করার জন্য আমাকে অনুরোধ করেন। আমি বলেছি স্যার আমি আমার দায়িত্ব পালন করতেছি। তখন তিনি বলেন, জহির নির্বাচনের পর তোমাকে মৌলভীবাজার জেলায় রেখে দিব। এ রিপোর্ট লেখা পর্যন্ত কুলাউড়া থানায় কোন মামলা হয়নি। তবে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মূসা জানিয়েছেন এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে। এ বিষয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমদের সাথে মুঠোফোনে আলাপ করলে তিনি জানান, আমি গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত আছি। আমি এসব কিছুই জানি না।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com