Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বলিউড
১২:০৪ অপরাহ্ণ, ৩০ জুলাই ২০১৭

শাহরুখ-আনুশকার ‘হাওয়ায়ে’তে মেতে ভক্তরা

রিলিজের ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড করল শাহরুখ-আনুশকার ‘জব হ্যারি মেট সেজল’র গান ‘হাওয়ায়ে’। মুক্তি পেয়ে এক রাতের মধ্যে সবচেয়ে বেশিবার স্ট্রিম হয়েছে গানটির। ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল সাইটগুলি থেকে সবচেয়ে বেশিবার শোনা হয়েছে এই গান। মোটামুটি এই দাবি নিয়ে হাজির শাহরুখ ও আনুশকা। গানের লিঙ্ক শেয়ার করে শাহরুখ তার টুইটারে লিখেছিলেন, ‘‘সেজল তোমার জন্যই এ […]

শাহরুখ-আনুশকার ‘হাওয়ায়ে’তে মেতে ভক্তরা
অনলাইন ডেস্ক :
১ মিনিটে পড়ুন |

রিলিজের ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড করল শাহরুখ-আনুশকার ‘জব হ্যারি মেট সেজল’র গান ‘হাওয়ায়ে’। মুক্তি পেয়ে এক রাতের মধ্যে সবচেয়ে বেশিবার স্ট্রিম হয়েছে গানটির।
ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল সাইটগুলি থেকে সবচেয়ে বেশিবার শোনা হয়েছে এই গান। মোটামুটি এই দাবি নিয়ে হাজির শাহরুখ ও আনুশকা। গানের লিঙ্ক শেয়ার করে শাহরুখ তার টুইটারে লিখেছিলেন, ‘‘সেজল তোমার জন্যই এ সব কিছু।”
আনুশকা ‘হাওয়ায়ে’র রেকর্ড-এর কথা শেয়ার করেছেন। যেমন-তেমন করে শেয়ার নয়, গানের সুরে নেচে একটি ছোট্ট ভিডিও আপলোড করেছেন আনুশকা।  আর ‘সেজল’ আনুশকার নাচের সেই ভিডিও আবার শুট করেছেন ‘হ্যারি’ শাহরুখ।
ইরশাদ কামিলের কথায়, প্রীতমের মিউজিকে আরও একটি রোম্যান্টিক গান গাইলো অরিজিৎ। ‘জব হ্যারি মেট সেজল’র এটি পঞ্চম গান। রিলিজের পর গানের জাদুতে মাতোয়ারা শাহরুখ-আনুশকা ভক্তরা। ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ৪ অগস্ট।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com