Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বলিউড
১:৫৭ অপরাহ্ণ, ১৭ জুলাই ২০১৭

১৮তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড

১৮তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডসে (আইফা) শহীদ কাপুর সেরা অভিনেতা ও আলিয়া ভাট জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে তারা এ পুরস্কার পেয়েছেন। আর সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘নির্জা’। ‘পিঙ্ক’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেটলাইফ স্টেডিয়ামে জমকালো আয়োজনে বিজয়ীদের মাঝে পুরস্কার […]

১৮তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড
অনলাইন ডেস্ক :
৩ মিনিটে পড়ুন |

১৮তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডসে (আইফা) শহীদ কাপুর সেরা অভিনেতা ও আলিয়া ভাট জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে তারা এ পুরস্কার পেয়েছেন। আর সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘নির্জা’। ‘পিঙ্ক’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেটলাইফ স্টেডিয়ামে জমকালো আয়োজনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। ১৯৮৬ সালে পাকিস্তানের করাচিতে একটি বিমান ছিনতাই হয়। এতে যাত্রী ছিলেন ৩৫৯ জন। বিমানবালাদের মধ্যে ছিলেন ২৩ বছর বয়সী অকুতোভয় নির্জা ভানোত। সব যাত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিতে হয়েছে তাকে। সত্যিকারের সেই ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘নির্জা’ চলচ্চিত্রটি। সমালোচকদের পাশাপাশি দর্শকদের ব্যাপক সাড়ায় ব্যবসায়িক সাফল্যও  পেয়েছে ছবিটি। তাই আইফার সেরা চলচ্চিত্রের সম্মানও পেল ‘নির্জা’। এদিকে সেরা অভিনেত্রীর পাশাপাশি বর্ষসেরা স্টাইল আইকন অ্যাওয়ার্ডও পেয়েছেন আলিয়া ভাট। মাদকের কারণে পাঞ্জাবের অস্থিতিশীল দৃশ্যপট নিয়ে সাজানো ‘উড়তা পাঞ্জাব’-এ বিহারি মেয়ের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তিনি। ছবিটিতে বিলেতফেরত মাদকাসক্ত রক তারকার ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন শহিদ কাপুর। একই ছবিতে পুলিশ কর্মকর্তা চরিত্রে দারুণ অভিনয় করা দিলজিৎ দোশাঞ্জ জিতেছেন সেরা নবাগতের পুরস্কার।

pannu1_308604_1

সংগীতে ২৫ বছর ধরে অনবদ্য অবদানের স্বীকৃতি পেয়েছেন এ আর রহমান। ‘এমএস ধোনি : দি আনটোল্ড স্টোরি’-তে ভারতীয় ক্রিকেট লিজেন্ড মহেন্দ্র সিং ধোনির সাবেক  প্রেমিকার চরিত্রে দূর্দান্ত অভিনয় করেছেন দিশা পাতানি। সেই সুবাদে তিনি  জিতেছেন সেরা নবাগতার পুরস্কার। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন অনুপম খের। নির্জা ভানোতের মায়ের ভূমিকায় হৃদয়ছোঁয়া অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শাবানা আজমী। অভিষেক চৌবের ‘উড়তা পাঞ্জাব’ ও অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘পিঙ্ক’ জিতেছে চারটি করে পুরস্কার।

patny4_308604_4

‘নির্জা’র ঘরে পুরস্কার গেছে তিনটি। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সর্বাধিক সাতটি বিভাগে পুরস্কার জিতলেও সবই সংগীত ও কারিগরি শাখার। এ ছাড়া ‘এমএস ধোনি : দি আনটোল্ড স্টোরি’, ‘সুলতান’, ‘ফ্যান’ ও ‘কাপুর অ্যান্ড সানস’ সেরা হয়েছে দুটি করে বিভাগে। এবার  আইফার  আসর উপস্থাপনা করেন বলিউড তারকা সাইফ আলী খান ও পরিচালক করণ জোহর। তাদের সঙ্গে একটি অংশে যোগ দেন বরুণ ধাওয়ান। তিনি পেয়েছেন সেরা কমেডি অভিনেতার পুরস্কার। অন্যান্য বিভাগে আইফা মনোনীতরা হলেন-সেরা গল্পকার শাকুন বাত্রা ও আয়েশা দেবিত্রি ধিলন (কাপুর অ্যান্ড সানস), সেরা গায়িকা : তুলসী কুমার (সোচ না সাকে, এয়ারলিফট), কনিকা কাপুর (দা দা দশ, উড়তা পাঞ্জাব), সেরা সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তী (অ্যায় দিল হ্যায় মুশকিল), সেরা আবহ সংগীত প্রীতম চক্রবর্তী (অ্যায় দিল হ্যায় মুশকিল), সেরা গায়ক অমিত মিশ্র (বুলেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল), সেরা গীতিকার অমিতাভ ভট্টাচার্য (চান্না মেরেয়া, অ্যায় দিল হ্যায় মুশকিল),  সেরা খল অভিনেতা : জিম সর্ব (নির্জা), সেরা শব্দসজ্জা প্রণব শুক্লা (মিরজিয়া), সেরা পোশাক পরিকল্পনা মনীষ মালহোত্রা (অ্যায় দিল হ্যায় মুশকিল), সেরা চিত্রগ্রাহক অনিল মেহতা (অ্যায় দিল হ্যায় মুশকিল), সেরা শব্দগ্রহণ (অ্যায় দিল হ্যায় মুশকিল), সেরা চিত্রনাট্যকার রিতেশ শাহ (পিঙ্ক), সেরা সংলাপ রচয়িতা রিতেশ শাহ (পিঙ্ক), সেরা সম্পাদনা বোধাদিত্য বন্দ্যোপাধ্যায় (পিঙ্ক), সেরা শিল্পনির্দেশক অপর্ণা সুদ ও আনা ইপে (নির্জা), সেরা অ্যাকশন (সুলতান), সেরা শব্দ মিশ্রণ অনুজ মাথুর (সুলতান), সেরা স্পেশাল ইফেক্টস রেড চিলিজ ভিএফএক্স (ফ্যান), সেরা রূপসজ্জাকর  গ্রেগ ক্যানম (ফ্যান), সেরা নৃত্যপরিচালক আদিল শেখ (কাপুর অ্যান্ড সানস), বর্ষসেরা নারী তাপসী পান্নু। পুরস্কার প্রদানের ফাকে ফাকে নানা পরফরমেন্সে এবারের আইফা অ্যাওয়ার্ডস মাতিয়েছেন সালমান খান, কাটরিনা কাইফ, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সুশান্ত সিং রাজপুত ও কৃতী স্যানন।

shahid5_308604_3

এবারই প্রথম আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হল নিউইয়র্ক সিটিতে। এ উপলক্ষে বহু বলিউড তারকা পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ১৪ই জুলাই থেকে শুরু হয় আইফার বিভিন্ন আয়োজন। তিন দিন বেশ হাসি-আনন্দে কেটেছে বলিউড তারকাদের। আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ব্যবস্থাপনা করেছে উইজক্রাফট ইন্টারন্যাশনাল এন্টারটেইনমেন্ট।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com