Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

স্বাস্থ্য সংবাদ
১০:১৩ অপরাহ্ণ, ৭ নভেম্বর ২০২০

মহামারিকালীন সময়ে মানসিক শক্তি বাড়াতে কারিতাসের পরামর্শমূলক সভা

কারিতাস সিলেট অঞ্চল এসডিডিবি প্রকল্পের আয়োজনে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দোয়ালগ্রামে পারিবারিক পর্যায়ে মহামারিকালীন সময়ে মানসিক শক্তি বাড়াতে মনোসামাজিক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় অংশ নেন প্রবীণ ক্লাবের সদস্য-সদস্যাগণ। সকালে সদস্য নিবন্ধন, সার্বজনীন প্রার্থনা ও পরিচিতি পর্বের মধ্য দিয়ে সভার শুরু হয়। এতে সহায়তা করেন প্রবীণ ব্যক্তি ওয়াহিদ মিয়া। স্বাগত বক্তব্য […]

মহামারিকালীন সময়ে মানসিক শক্তি বাড়াতে কারিতাসের পরামর্শমূলক সভা
স্টাফ রিপোর্টারঃ
১ মিনিটে পড়ুন |

কারিতাস সিলেট অঞ্চল এসডিডিবি প্রকল্পের আয়োজনে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দোয়ালগ্রামে পারিবারিক পর্যায়ে মহামারিকালীন সময়ে মানসিক শক্তি বাড়াতে মনোসামাজিক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় অংশ নেন প্রবীণ ক্লাবের সদস্য-সদস্যাগণ। সকালে সদস্য নিবন্ধন, সার্বজনীন প্রার্থনা ও পরিচিতি পর্বের মধ্য দিয়ে সভার শুরু হয়। এতে সহায়তা করেন প্রবীণ ব্যক্তি ওয়াহিদ মিয়া। স্বাগত বক্তব্য দেন কর্মধা ইউপির সংরক্ষিত ১নং ওয়ার্ডের সদস্য লায়লা বেগম। প্রশিক্ষণের উদ্দ্যেশ্য নিয়ে আলোকপাত করেন কারিতাস এসডিডিবি প্রকল্পের কুলাউড়া শাখার ফিল্ড এনিমেটর রিজয় সুটিং। তিনি পারিবারিক পর্যায়ে মহামারিকালীন সময়ে মানসিক শক্তি বাড়াতে মনোসামাজিক পরামর্শ দেন। পরামর্শকালে তিনি করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি ও তা প্রতিরোধের উপায়, সঠিক নিয়মে হাত পরিষ্কার করা ও সঠিক নিয়মে মাস্ক ব্যবহারের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়াও করোনা থেকে বাঁচতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির উপায় আলোচনা করেন। সর্বোপরি সকলকে স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহবান জানান। সমাপনী বক্তব্য দেন প্রবীণ ব্যক্তি শফিক মিয়া।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com