Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
৮:৩০ অপরাহ্ণ, ৭ জুলাই ২০২০

রডের বদলে বাঁশ: বরখাস্ত হলেন সেই ইউপি সদস্য

লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় ইউড্রেন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোহাম্মদ আলীকে (আলম) সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। মোহাম্মদ আলী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ১২নং আছিমপাটুলি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি এই ইউড্রেন নির্মাণ কাজের প্রকল্প কমিটির সভাপতি। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত […]

রডের বদলে বাঁশ: বরখাস্ত হলেন সেই ইউপি সদস্য
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
১ মিনিটে পড়ুন |

লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় ইউড্রেন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোহাম্মদ আলীকে (আলম) সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। মোহাম্মদ আলী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ১২নং আছিমপাটুলি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি এই ইউড্রেন নির্মাণ কাজের প্রকল্প কমিটির সভাপতি।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এলজিএসপি-৩ এর আওতায় ২০১৮-১৯ অর্থবছরে এলুঙ্গি কান্দানিয়া রাস্তার কালির চালা থেকে পান্নাবাড়ি রাস্তায় তালেব আলীর ক্ষেতের পাশে এবং কালির চালা থেকে পান্নাবাড়ি রাস্তায় খাপসার খালে ইউড্রেন নির্মাণ কাজে রড ব্যবহার না করে বাঁশ দিয়ে ঢালাই এর কাজ করার জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। ইউড্রেন নির্মাণ অনিয়মের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ৪ জুলাই প্রকাশিত হওয়ার পরের দিন ৫ জুলাই উপ-পরিচালক, স্থানীয় সরকার, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সরেজমিন তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন প্রেরণের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ইউপি সদস্য মোহাম্মদ আলীকে বরখাস্ত করা হয়।#

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com