Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

স্বাস্থ্য সংবাদ
১:৫৮ অপরাহ্ণ, ২৪ জুন ২০২০

মৌলভীবাজারে ৩০০ ছাড়াল করোনা রোগী

মৌলভীবাজার জেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। সবশেষ গতকাল সোমবার দুই দফা প্রাপ্ত ফলাফলে নতুন করে ৪৮ জনের করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে। এদের মধ্যে চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আছেন। এতে করে জেলায় এখন ব্যক্তি হিসেবে শনাক্তের সংখ্যা ৩৩২। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩১ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা […]

মৌলভীবাজারে ৩০০ ছাড়াল করোনা রোগী
দেশ দিগন্ত ডেক্স:
২ মিনিটে পড়ুন |

মৌলভীবাজার জেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। সবশেষ গতকাল সোমবার দুই দফা প্রাপ্ত ফলাফলে নতুন করে ৪৮ জনের করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে। এদের মধ্যে চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আছেন। এতে করে জেলায় এখন ব্যক্তি হিসেবে শনাক্তের সংখ্যা ৩৩২। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩১ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবশেষ নমুনা পরীক্ষার ফলাফল এসেছে গতকাল। দুই দফা প্রাপ্ত ফলাফলের প্রথম দফায় ১৩ জনের ‘পজিটিভ’ এবং দ্বিতীয় দফায় ৩৫ জনের ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় রয়েছেন ৪ জন, রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ৩ জন, বড়লেখায় ৮ জন, কমলগঞ্জে ৭ জন, শ্রীমঙ্গলে ৫ জন, জুড়ীতে ৩ জন ও মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ১৫ জন রয়েছেন। এদের মধ্যে ৩ জন চিকিৎসক আছেন। এখনো পরীক্ষার অপেক্ষায় আছে প্রায় ৯০০ নমুনা।

গত ৪ এপ্রিল মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় গ্রামীণ হাটের এক ব্যবসায়ী করোনার উপসর্গ নিয়ে মারা যান। পরে তাঁর নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় প্রথম করোনা ‘পজিটিভ’ ধরা পড়ে। জেলায় করোনায় এ পর্যন্ত ৪ জন মারা গেছেন।

মৌলভীবাজারের সিভিল সার্জন চিকিৎসক তউহীদ আহমেদ নতুন ৪৮ জন শনাক্তের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘সংক্রমিত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষ আছেন। নমুনার ভিড় থাকায় একাধিক জায়গায় নমুনা পরীক্ষার জন্য জমা দেওয়া হচ্ছে। তাই একাধিক জায়গা থেকে ভিন্ন ভিন্ন সময় ফলাফল আসছে।’#

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com