Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

স্বাস্থ্য সংবাদ
১০:০৫ অপরাহ্ণ, ২৩ জুন ২০২০

গত ২৪ ঘণ্টায় আরো ৪৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৪১২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩ হাজার ৪১২ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। এছাড়া একই সময়ে মারা গেছেন আরো ৪৩ জন। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৫৪৫ জন। মঙ্গলবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন […]

গত ২৪ ঘণ্টায় আরো ৪৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৪১২
দেশ দিগন্ত ডেক্স:
১ মিনিটে পড়ুন |

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩ হাজার ৪১২ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। এছাড়া একই সময়ে মারা গেছেন আরো ৪৩ জন। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৫৪৫ জন।

মঙ্গলবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৪১২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১ হাজার ৫৪৫ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন  ৮৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৭ হাজার ৩৬৫ জন।

এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত ৯১ লাখ ৮৭ হাজার ৮৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ৭৪ হাজার ৩৩৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ৪৯ লাখ ৩৭ হাজার২৫১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪৫ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন।#

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com