Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
৬:৪২ অপরাহ্ণ, ২২ জুন ২০২০

সিলেটে ইয়াবা-ফেন্সিডিলসহ ২ জন আটক

সিলেটে পৃথক অভিযানে ফেন্সিডিল ও ইয়াবার চালান আটক করেছে র‌্যাব। গত রবিবার দিবাগত রাতে জেলার সদর ও জৈন্তাপুর থানায় অভিযান চালিয়ে এ চালান দুটি আটক করা হয়। সাথে আটক করা হয় দুই’জন মাদক ব্যবসায়ীকে। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট বাজার এলাকায় একটি ট্রাক তল্লাশি […]

সিলেটে ইয়াবা-ফেন্সিডিলসহ ২ জন আটক
১ মিনিটে পড়ুন |

সিলেটে পৃথক অভিযানে ফেন্সিডিল ও ইয়াবার চালান আটক করেছে র‌্যাব। গত রবিবার দিবাগত রাতে জেলার সদর ও জৈন্তাপুর থানায় অভিযান চালিয়ে এ চালান দুটি আটক করা হয়। সাথে আটক করা হয় দুই’জন মাদক ব্যবসায়ীকে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট বাজার এলাকায় একটি ট্রাক তল্লাশি করে ফেন্সিডিলের একটি চালান আটক করা হয়। এসময় রুবেল (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে সিলেটের জকিগঞ্জ থানার সুপ্রাকান্দি গ্রামের বেলাল আহমদের ছেলে।

অন্যদিকে, একই রাত ১০টার দিকে সিলেট সদর উপজেলার বিমানবন্দর থানাধীন ছালিয়া এলাকা থেকে ১৩০০ পিস ইয়াবাসহ আবদুস শহীদ (৩২) নামের এক মাদক কারবারীকে আটক করা হয়। সে জালালাবাদ থানার বড়কাপন গ্রামের সখর উদ্দিনের ছেলে।

গতকাল সোমবার আটক দু’জনকে আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com