Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
১:২৬ পূর্বাহ্ণ, ৬ নভেম্বর ২০১৯

বড়লেখায় নারী মাদক ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধিঃ বড়লেখায় নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত এই নারী মাদক ব্যবসায়ী ছাবিয়া (২২) সিলেটের বিয়ানীবাজার উপজেলার সাররপাড় গ্রারে আব্দুস শহিদের স্ত্রী। (০৫ নভেম্বর) মঙ্গলবার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম বার)’র নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানাধীন শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন ও উপ সহকারী পুলিশ পরিদর্শক মোঃ মহিন উদ্দিনের […]

বড়লেখায় নারী মাদক ব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার
১ মিনিটে পড়ুন |

মৌলভীবাজার প্রতিনিধিঃ বড়লেখায় নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত এই নারী মাদক ব্যবসায়ী ছাবিয়া (২২) সিলেটের বিয়ানীবাজার উপজেলার সাররপাড় গ্রারে আব্দুস শহিদের স্ত্রী।

(০৫ নভেম্বর) মঙ্গলবার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম বার)’র নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানাধীন শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন ও উপ সহকারী পুলিশ পরিদর্শক মোঃ মহিন উদ্দিনের নেতৃত্বে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ইসলমাপুর এলাকায় অভিযান চালিয়ে ছাবিয়া গ্রেফতার করা হয়। এসময় মাদক ব্যবসার মূলহোতা কুখ্যাত পারভীনসহ আরও কয়েকজন সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ওই বসত ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। অভিযানের সময় মাদক ব্যবসায়ী ছাবিয়া কাছে বিদেশি আমদানি নিষিদ্ধ একটি ভারতীয় মদের বোতল পাওয়া যায়। পরে পারভীনের বসতঘরের পিছনে পরিত্যক্ত প্লাস্টিকের বস্তায় সংরক্ষণে রাখা দুইটি প্লাষ্টিকের কন্টেইনারে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়।

শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপ সহকারী পুলিশ পরিদর্শক মোঃ মহিন উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নারী মাদক ব্যবসায়ী গ্রেফতারকৃত ছাবিয়াকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। অপর পলাতক আসামী পারভীন গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। পাশাপশি মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com