Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাণিজ্য
১১:৫৮ পূর্বাহ্ণ, ২০ আগস্ট ২০১৯

কুলাউড়ার ব্যবসায়ীদের স্বার্থে আমার হাত প্রসারিত থাকবে ——উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান

নাজমুল বারী সোহেল ঃকুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান বলেছেন ,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি ও বাজারের ব্যবসায়ীদের স্বার্থে সকল ধরণের সহযোগিতায় আমার হাত প্রসারিত থাকবে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির আয়োজনে সমিতির সভাপতি বদরুজ্জান সজলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ময়নুল ইসলাম শামিমে এর পরিচালনায় বাজারের সিসি ক্যামেরা সচল করা,যানজট […]

কুলাউড়ার ব্যবসায়ীদের স্বার্থে আমার হাত প্রসারিত থাকবে ——উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান
১ মিনিটে পড়ুন |

নাজমুল বারী সোহেল ঃকুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান বলেছেন ,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি ও বাজারের ব্যবসায়ীদের স্বার্থে সকল ধরণের সহযোগিতায় আমার হাত প্রসারিত থাকবে।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির আয়োজনে সমিতির সভাপতি বদরুজ্জান সজলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ময়নুল ইসলাম শামিমে এর পরিচালনায় বাজারের সিসি ক্যামেরা সচল করা,যানজট নিরসন এবং ব্যবসা বাণিজ্যের সামগ্রিক উন্নয়ন সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
তিনি আরো বলেন বাজারের ব্যবসার প্রচার ও প্রসারে সবাইকে সাথে নিয়ে একযোগে কাজ করে যাবো। শহরের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় স্থাপিত সিসি ক্যামেরাগুলো সচল করতে প্রয়োজনীয় উদ্যেগ করা হবে। যানজট নিরসনে ফোরলেন সড়ক নির্মাণের উদ্যেগ গ্রহণ করা হয়েছে। আশা করি শীঘ্রই ফোরলেন সড়কের কাজ শুরু হবে। এতে শহরের যানজট নিরসন হবে।
মতবিনময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ,কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জাসদ নেতা ব্যবসায়ী গিয়াস উদ্দিন আহমেদ, ব্যবসায়ী খন্দকার লুৎফুর রহমান,
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুহা, সমিতির সিঃ সভাপতি রফিক মিয়া ফাতু,যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আখই,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া বাজারের ব্যবসায়ী প্রতিনিধিসহ ব্যবসায়ীবৃন্দ।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com