Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
৩:৫৬ অপরাহ্ণ, ৩০ জুলাই ২০১৯

কানাইঘাটে বখাটে স্টাইলে চুল না কাটতে ওসির বৈঠক

নিজস্ব প্রতিনিধিঃ কানাইঘাটে বখাটে স্টাইলে চুল কাটা প্রতিরোধে অভিনব এক উদ্যোগ গ্রহণ করেছেন কানাইঘাট থানার ওসি মোঃ আব্দুল আহাদ। গত সোমবার বিকেল ৪টায় থানা কার্যালয়ে কানাইঘাট বাজারের সকল সেলুন ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ওসি আব্দুল আহাদ বলেন কানাইঘাটে বখাটেপনা স্টাইলে চুল কাটাসহ দাঁড়ি ও গোঁফ মডেলিংয়ের ওপর নিষেধাজ্ঞা প্রদান করেন। ছাত্র […]

কানাইঘাটে বখাটে স্টাইলে  চুল না কাটতে ওসির বৈঠক
২ মিনিটে পড়ুন |

নিজস্ব প্রতিনিধিঃ কানাইঘাটে বখাটে স্টাইলে চুল কাটা প্রতিরোধে অভিনব এক উদ্যোগ গ্রহণ করেছেন কানাইঘাট থানার ওসি মোঃ আব্দুল আহাদ। গত সোমবার বিকেল ৪টায় থানা কার্যালয়ে কানাইঘাট বাজারের সকল সেলুন ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ওসি আব্দুল আহাদ বলেন কানাইঘাটে বখাটেপনা স্টাইলে চুল কাটাসহ দাঁড়ি ও গোঁফ মডেলিংয়ের ওপর নিষেধাজ্ঞা প্রদান করেন। ছাত্র ও উঠতি বয়সের যুবকদের বখাটে স্টাইলে চুল কাটা সহ দাঁড়ি ও গোঁফ মডেলিং না করার বিষয়ে তিনি তাদের অনুরোধ করেন। এমনকি বখাটে স্টাইলে চুল কাটার ফ্যাস্টুন সেলুন থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন। এখন থেকে যারা এসব কথা অবজ্ঞা করে বখাটে স্টাইলে চুল-দাঁড়ি কাটবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, বখাটে স্টাইলে চুল কাটার বিষয়ে প্রায় সময়ই ছাত্র ও যুবকদের অভিভাবকরা তার কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন। কারন, ছাত্র ও যুবকরা বিভিন্ন স্টাইলে চুল কেটে বখাটেদের মতো ঘুরাফেরা করে ইভটিজিং সহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। এতে করে সমাজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, থানার সেকেন্ড অফিসার এস.আই স্বপন চন্দ্র সরকার। বৈঠক শেষে কানাইঘাট বাজারের সেলুন ব্যবসায়ী নিশি চন্দ, সুমন চন্দ ও শিমুল চন্দ জানান, ওসি আব্দুল আহাদের কথা তারা গুরুত্ব সহকারে আমলে নিয়েছেন। এখন থেকে তারা কানাইঘাট বাজারে সেলুন সমিতির মাধ্যমে বিয়ষটি সবাইকে অবগত করবেন এবং বখাটে স্টাইলে চুল-দাঁড়ি কাটা থেকে বিরত থাকবেন। এদিকে থানার ওসি আব্দুল আহাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কানাইঘাটের সচেতন মহল। উল্লেখ্য, ইদানিং অপরাধ জগতের যারাই পুলিশের জালে আটকা পড়েছেন তাদের মধ্যে অনেকেরই বখাটে স্টাইলে চুল-দাঁড়ি কাটা রয়েছে। এধরনের স্টাইলে চুল-দাঁড়ি-গোঁফ কেটে রূপকথার আবেগের সৃষ্টি হয়। ফলে তারা ইভটিজিং সহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। কানাইঘাট উপজেলার সর্বস্তরের জন সাধারন ওসি আব্দুল আহাদ সাহেবের এই সময় উপযোগী গঠনমূলক উদ্যোগকে অভিনন্দন জানান।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com