Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
৫:২০ অপরাহ্ণ, ২০ জুলাই ২০১৯

জুড়ীতে নিখোঁজের তিনদিন পর যুবকের ভাসমান লাশ উদ্ধার

নাজমুল বারী সোহেল ঃ মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের তিনদিন পর শিবুল মিয়া (২৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শিবুল উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আহমদ আলীর পুত্র। স্থানীয় ইউপি ওয়ার্ড সদস্য মতছিন আলী জানান, বৃহস্পতিবার রাত থেকে শিবুল নিখোঁজ ছিল। তাঁর পরিবার অনেক খোঁজ করেও কোন সন্ধান পায় নি। রোববার বিকাল চারটার দিকে […]

জুড়ীতে নিখোঁজের তিনদিন পর যুবকের ভাসমান লাশ উদ্ধার
১ মিনিটে পড়ুন |

নাজমুল বারী সোহেল ঃ মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের তিনদিন পর শিবুল মিয়া (২৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শিবুল উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আহমদ আলীর পুত্র।

স্থানীয় ইউপি ওয়ার্ড সদস্য মতছিন আলী জানান, বৃহস্পতিবার রাত থেকে শিবুল নিখোঁজ ছিল। তাঁর পরিবার অনেক খোঁজ করেও কোন সন্ধান পায় নি। রোববার বিকাল চারটার দিকে একই ইউনিয়নের মনোহরপুর এলাকায় বন্যার পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন শিবুলের লাশ সনাক্ত করেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য শিবুলের লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com