Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
১১:২৬ অপরাহ্ণ, ১৯ জুন ২০১৯

তামিম এখন তার মায়ের কাছে

ছয়ফুল আলম সাইফুলঃ :: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত থেকে ভারতে পাচার হওয়া তামিম এখন তার মায়ের কাছে। কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী শিকড়িয়া গ্রামের তামিম (৯) নামের এই শিশুকে সোমবার (১৭ জুন) জোড়পূর্বক ভারতে পাচার করে দুষ্কৃতিকারী একটি চক্র। তামিম পাচার হওয়ার পরপরই পরিবারের সদস্যদের কাছে ভারত থেকে আব্দুল নামে এক ব্যক্তির পরিচয় দিয়ে ২ লক্ষ […]

তামিম এখন তার মায়ের কাছে
ছয়ফুল আলম সাইফুলঃ
১ মিনিটে পড়ুন |

ছয়ফুল আলম সাইফুলঃ :: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত থেকে ভারতে পাচার হওয়া তামিম এখন তার মায়ের কাছে। কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী শিকড়িয়া গ্রামের তামিম (৯) নামের এই শিশুকে সোমবার (১৭ জুন) জোড়পূর্বক ভারতে পাচার করে দুষ্কৃতিকারী একটি চক্র। তামিম পাচার হওয়ার পরপরই পরিবারের সদস্যদের কাছে ভারত থেকে আব্দুল নামে এক ব্যক্তির পরিচয় দিয়ে ২ লক্ষ ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মোবাইল কল পাওয়ার পরপরই পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় কুলাউড়া থানা পুলিশ ও বিজিবিকে বিষয়টি অবহিত করে। ওইদিনই বিজিবি ও পুলিশ এঘটনার বিষয়ে বিএসএফকে অবগত করে কয়েক দফা বৈঠক করে। একপর্যায়ে এঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিএসএফ বুধবার (১৮ জুন) পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে তামিমকে উদ্ধারপূর্বক বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তামিমকে গ্রহণ করেন আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আলমগীর হোসেন। এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এঘটনায় ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং মছব্বির নামে এজাহার নামীয় এক আসামীকে আটক করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com