Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

অপরাধ
১:২৬ অপরাহ্ণ, ১২ জুন ২০১৯

ট্রেন যাত্রীর কাছ থেকে প্রকাশ্যে জোর করে ‘ঘুষ নেন’ এএসআই আসাতুর!

রাজশাহী থেকে শাহ আলমঃ রাজশাহী থেকে ছেড়ে রাজবাড়ীর গোয়ালন্দগামী আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের টিকিট থাকার পরেও যাত্রীদের কাছ থেকে জোর পূর্বক ঘুষ গ্রহণের অভিযোগে রাজবাড়ী রেলওয়ে থানার কর্তব্যরত সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আসাতুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গত রবিবার ০৯জুন প্রথম আলোর সাংবাদিক আমাকে […]

ট্রেন যাত্রীর কাছ থেকে প্রকাশ্যে জোর করে ‘ঘুষ নেন’ এএসআই আসাতুর!
রাজশাহী থেকে শাহ আলমঃ
১ মিনিটে পড়ুন |

রাজশাহী থেকে শাহ আলমঃ রাজশাহী থেকে ছেড়ে রাজবাড়ীর গোয়ালন্দগামী আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের টিকিট থাকার পরেও যাত্রীদের কাছ থেকে জোর পূর্বক ঘুষ গ্রহণের অভিযোগে রাজবাড়ী রেলওয়ে থানার কর্তব্যরত সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আসাতুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গত রবিবার ০৯জুন প্রথম আলোর সাংবাদিক আমাকে জানান, ট্রেনের যাত্রীদের কাছ থেকে আসাতুর রহমান টাকা নিয়েছে। ঐ সাংবাদিকের তথ্য অনুযায়ী আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাই। পরে (জি.আর.পি) রেলওয়ে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার ওই সহকারী পুলিশ পরিদর্শককে (সহকারী দারোগা) শাস্তিমূলকভাবে রাজবাড়ী থেকে প্রত্যাহার করে পাকশী সার্কেলে নেয়া হয়েছে।মঙ্গলবার বিকেলে রাজশাহী থেকে রাজবাড়ীর গোয়ালন্দ গামী ওই ট্রেনের কর্তব্যরত পরিচালক মোঃ রাজু আহম্মেদ জানান, গত রবিবার ওই ট্রেনের দায়িত্ব পালনকালে পুলিশের ওই কর্মকর্তা টিকেট বিহীন যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়সহ বেশ কিছু অনিয়মের করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com