Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

বাংলাদেশ
১১:৫৬ অপরাহ্ণ, ৩১ মার্চ ২০২০

‘আর কয়েকটা দিন থাকি বাড়ি, ফোন দিলেই পৌঁছে যাবে খাবার গাড়ী’

ছয়ফুল আলম সাইফুলঃ কুলাউড়া থানা পুলিশের বিশেষ উদ্যােগে‘ আর কয়েকটা দিন থাকি বাড়ি, ফোন দিলেই পৌঁছে যাবে খাবার গাড়ী’ এই শ্লোগানকে সামনে রেখে দুঃস্থ, দিনমজুর মানুষ যাতে খাবারের জন্য করোনা ভাইরাস বিপর্যয়ের ঝুঁকি নিয়ে ঘরের বাহির না হয় সেজন্য কুলাউড়া থানা প্রশাসন বিশেষ উদ্যােগ নিয়েছে। ফোন পেলেই সেইসকল মানুষের বাড়িতে খাবার নিয়ে যাবে পুলিশ। মঙ্গলবার থেকে […]

‘আর কয়েকটা দিন থাকি বাড়ি, ফোন দিলেই পৌঁছে যাবে খাবার গাড়ী’
২ মিনিটে পড়ুন |

ছয়ফুল আলম সাইফুলঃ কুলাউড়া থানা পুলিশের বিশেষ উদ্যােগে‘ আর কয়েকটা দিন থাকি বাড়ি, ফোন দিলেই পৌঁছে যাবে খাবার গাড়ী’ এই শ্লোগানকে সামনে রেখে দুঃস্থ, দিনমজুর মানুষ যাতে খাবারের জন্য করোনা ভাইরাস বিপর্যয়ের ঝুঁকি নিয়ে ঘরের বাহির না হয় সেজন্য কুলাউড়া থানা প্রশাসন বিশেষ উদ্যােগ নিয়েছে। ফোন পেলেই সেইসকল মানুষের বাড়িতে খাবার নিয়ে যাবে পুলিশ।
মঙ্গলবার থেকে নিজেদের উদ্যাগে ৪ শতাধিক পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে থানা পুলিশ।

খাদ্যসামগ্রী বিতরণ তদারকি করবেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী।
জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রান্তিক এলাকার দুঃস্থ, অসহায়, দিনমজুর মানুষের বাড়ি বাড়ি পুলিশের টহল গাড়ি করে খাদ্য সামগ্রীগুলো পৌছে দেয়া হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি পেয়াজ, ১ লিটার তেল ও ১টি সাবান। খাদ্য সামগ্রীর প্রয়োজন হলে কুলাউড়া থানার ওসি’র সরকারি (০১৭১৩-৩৭৪৪৪৩) নাম্বারে ফোন দেয়ার জন্য আহবান জানানো হয়।

কুলাউড়া থানার ওসি তদন্ত সঞ্জয় চক্রবর্ত্তী জানান, নিম্ন আয়ের মানুষ যাতে খাবার সংগ্রেহর জন্য ঝুঁকি নিয়ে ঘরের বাহির না আসে এজন্য তাঁদেরকে সবসময় সচেতন করে আসছি। বিশ্বব্যাপী এই দুর্যোগের সময় এলাকার আইনশৃঙ্খলা ও সচেতনতা কার্যক্রমের পাশাপাশি সাধ্যনুযায়ী অসহায় মানুষের পাশে দাড়ানোর প্রয়াস চালিয়ে যাচ্ছি। অসহায় পরিবার দেখে দেখে এসব খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে । যাদের ঘরে খাবার নেই খবর পেলেই পৌঁছে দিবো। তবুও যেনো সবাই নিরাপদে থাকেন এটাই প্রত্যাশা।

কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ মো. ইয়ারদৌস হাসান জানান, করোনা পরিস্থিতিতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দুঃস্থ মানুষদের থানা পুলিশের পক্ষ থেকে এই সহায়তা করা হচ্ছে। প্রথমদিন প্রায় অর্ধ শত পরিবারে খাদ্য সহায়তা পাঠানো হয়েছে। এটা অব্যাহত থাকবে। তাছাড়া এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর

বিলাত ম্যানিয়া
৬ মাস আগে
ভুতে ধরা নাকি মানসিক রোগ
৭ মাস আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com