Advertise with us
আপনার এলাকার খবর
সম্পূর্ণ নিউজ deshdiganto.com

সাহিত্য
১১:০০ অপরাহ্ণ, ১ নভেম্বর ২০১৯

কুলাউড়ায় উদযাপিত হবে বিশ্বকবির সিলেট আগমনের একশ বছর পূর্তি

কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের সিলেট আগমনের একশ বছরপূর্তি অনুষ্ঠান কুলাউড়ায়ও উদযাপিত হবে। দিনটি উদযাপন উপলক্ষে আগামী ০৪ নভেম্বর সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উদযাপন কমিটি। জানা যায়, কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর সিলেট এসেছিলেন ট্রেনযোগে। সেই ট্রেনে করে সিলেটে যাত্রাকালে রাত্রি অতিবাহিত করেছিলেন কুলাউড়া স্টেশনে। তাই কবিগুরুর পদধুলোয় ধন্য কুলাউড়ায় দিবসটি সাড়ম্বরে পালিত হবে। কুলাউড়া […]

কুলাউড়ায় উদযাপিত হবে বিশ্বকবির সিলেট আগমনের একশ বছর পূর্তি
১ মিনিটে পড়ুন |

কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের সিলেট আগমনের একশ বছরপূর্তি অনুষ্ঠান কুলাউড়ায়ও উদযাপিত হবে। দিনটি উদযাপন উপলক্ষে আগামী ০৪ নভেম্বর সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উদযাপন কমিটি।

জানা যায়, কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর সিলেট এসেছিলেন ট্রেনযোগে। সেই ট্রেনে করে সিলেটে যাত্রাকালে রাত্রি অতিবাহিত করেছিলেন কুলাউড়া স্টেশনে। তাই কবিগুরুর পদধুলোয় ধন্য কুলাউড়ায় দিবসটি সাড়ম্বরে পালিত হবে। কুলাউড়া ডাকবাংলো মাঠে পালিত হবে অনুষ্টানমালা।

অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব কুলাউড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান জানান, দিবসটি উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দিনব্যাপি নানা অনুষ্ঠানমালা পালিত হবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট রবীন্দ্র শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা।

Facebook Comments Box
×
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 
Advertise with us
আরও deshdiganto.com সংবাদ


Design and Development by : webnewsdesign.com